শমশের হার্ট কেয়ার (অফিসিয়াল সাইট)

আমাদের সম্পর্কে

“শমশের হার্ট কেয়ার”  হার্টের সব ধরনের চিকিৎসার জন্য একটি অনন্য প্রতিষ্ঠান। যা প্রতিষ্ঠা পেয়েছে ২০১০ সালে। এটি  ডা. এম, শমশের আলী (এম বি বি এস, এম মেড , ডক্টর অব মেডিসিন এমডি কার্ডিওলজি), হার্ট  স্পেশালিষ্ট ও মেডিসিন বিশেষজ্ঞ দ্বারা প্রতিষ্ঠিত।শমশের হার্ট কেয়ার একটি কাটা-ছেঁড়া বিহীন হার্টের চিকিৎসা কেন্দ্র। সম্পূর্ণ বৈজ্ঞানিক চিকিৎসা সেবার এই প্রতিষ্ঠানের সকল ধরনের পরীক্ষা-নিরীক্ষা  ও চিকিৎসা কাটা-ছেঁড়া বিহীন (Non-invasive) পদ্ধতিতে সম্পন্ন করা হয়ে থাকে। এই প্রতিষ্ঠানে হার্টের রোগীদের জন্য প্রয়োজনীয় প্রায় শতভাগ পরীক্ষা-নিরীক্ষার সুযোগ আছে এবং সকল পরীক্ষা–নিরীক্ষাই লেটেষ্ট ভারসানের মেশিনারিজ সুদক্ষ ডাক্তার ও টেকনিশিয়ানের মাধ্যমে সঠিক মান বজায় রেখে করা হয়ে থাকে।

উক্ত প্রতিষ্ঠানের বিশেষ বৈশিষ্টগুলো হলো: * সুনির্বাচিত এলোপ্যাথিক মেডিসিন প্রদান * রোগীর অসুস্থ্যতার মাত্রা, শারীরিক যোগ্যতা ও কর্মতৎপরতার উপর ভিত্ত্বি করে সঠিক জীবন ধারা মেনে চলার উপদেশ এবং * রোগের ধরণ ভেদে, রোগীর শারীরিক অবস্থা, রোগীর শারীরিক গঠন, শারীরিক ওজন ইত্যাদির উপর ভিত্তি করে সঠিক খাদ্যাভ্যাসের পরামর্শ প্রদান ও বিজ্ঞানসম্মত জীবনধারা মেনে চলতে সাহায্য করা এবং ক্ষেত্রবিশেষে রোগের গুরুত্ব বিবেচনা করে প্রাকৃতিক/ন্যাচারাল বাইপাস (ECP) চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। ইসিপি চিকিৎসা (থেরাপী) অত্যন্ত কার্যকরী বা ফলপ্রসূত, সম্পূর্ণ কম্পিউটারাইজড, ব্যথা-বেদনামুক্ত ও পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত। আমেরিকান খাদ্য ও ঔষধ প্রশাসন কর্তৃক স্বীকৃত এবং …

চিকিৎসা পদ্ধতি

সবধরনের হার্টের অসুস্থতায় আমরা বিজ্ঞানভিত্তিক আধুনিক চিকিৎসা প্রদান করে থাকি। তবে আমরা কোনরূপ কাঁটা-ছেড়া জাতীয় চিকিৎসা যেমন- রিং বসানো এবং হার্টের অপারেশন করি না।উচ্চ রক্তচাপ জনিত হার্টের সমস্যা, ডায়াবেটিস জনিত হার্টের সমস্যা, হার্টব্লক জনিত সমস্যা, ষ্ট্রোক, কিডনির অসুস্থ্যতা ও হার্টের সমস্যায়, থাইরয়েড হরমোনজনিত হার্টের সমস্যা, রিং ও বাইপাস পরবর্তী হার্টের সমস্যা এবং অন্যান্য সকল ধরনের হার্টের অসুস্থতার চিকিৎসা প্রদান করে থাকি।কম জটিল অবস্থায় আমরা মেডিসিন, খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবনধারা প্রয়োগের মাধ্যমে চিকিৎসা প্রদান করে থাকি। অতি জটিল রোগী, হার্ট ফেইলুরের রোগী, যাদের হার্ট অত্যাধিক দূর্বল হয়ে পড়েছে, যাদের হার্টে ব্লকের পরিমান বা সংখ্যা বেশী, যারা পূর্বে রিং-বাইপাস করার পর আবারও অসুস্থ্য হয়ে পড়েছেন, যারা হার্ট ব্লকের পাশাপাশি কিডনি অসুস্থ্যতায়, ষ্ট্রোকে, লিভারের সমস্যায়, ক্যানসারে ও অনিয়ন্ত্রতিত ডায়াবেটিস রোগে ভূগছেন, তাদের জন্য ন্যাচারাল বাইপাস (ইসিপি) থেরাপির মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়…

চিকিৎসক

চিকিৎসা বিজ্ঞান জগতে যুগান্তকারী নাম ডাঃ এম. শমশের আলী। তিনি ২০০৩ সাল থেকে অব্যাহতভাবে ২০১৫ সাল পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজে অধ্যাপনায় নিয়োজিত ছিলেন। দীর্ঘ সময় একটানা অধ্যাপনার অভিজ্ঞতার আলোকে তিনি বুঝতে পারেন যে, যেহেতু ইসকেমিক হার্ট ডিজিজ (হৃদরোগ) এক ধরনের জীবনধারা বিপর্যয় জনিত অসুস্থ্যতা। তাই হৃদরোগকে জীবনধারা সংশোধনের মাধ্যমে তাকে মোকাবেলা করাই উত্তম, শুধুমাত্র ইনভেসিভ চিকিৎসা যেমন: রিং ও বাইপাস হৃদরোগ মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখতে পারে না।

সূদীর্ঘ পর্যবেক্ষনের পর তিনি আমাদের সামাজিকতা ও শিক্ষা সংস্কৃতির সাথে মিল রেখে চিকিৎসা বিজ্ঞানের সর্বোচ্চ জ্ঞানকে কাজে লাগিয়ে এলোপ্যাথিক চিকিৎসা প্রদান করেন এবং তার সাথে জীবনধারা পরিবর্তন ও খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে এক নতুন ধরনের চিকিৎসা পদ্ধতির স্বপ্ন দেখতে থাকেন। এ ধরনের চিকিৎসা প্রদানের ক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা সম্মখিন হতে হয়। বিশেষ করে তার সম-সাময়িক চিকিৎসকগন অনেকে অনেক ধরনের সমালোচনা করতে পিছপা হয় নাই। অনেক প্রতিবন্ধকতা মোকাবেল করে বর্তমান সময়ে তিনি “শমশের হার্ট কেয়ার” প্রতিষ্ঠার মাধ্যমে তার স্বপ্নকে বাস্তবে রূপদান করার কাজে নিয়োজিত রয়েছেন। সে কারণেই ২০১৫ সালে তিনি ঢাকা মেডিকেল কলেজে অধ্যাপনা থেকে সেচ্ছায়  চাকুরী ত্যাগ করে এ প্রতিষ্ঠানের জন্যে সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছেন…

ECP থেরাপী

ন্যাচারাল বাইপাস (ECP) থেরাপি

হার্ট ব্লক ও হার্ট ফেইলুর এবং ষ্ট্রোকে চিকিৎসা ইসিপি (এক্সটার্ণাল কাউন্টার পালসেশন) থেরাপিঃ- কাটা-ছেঁড়া বিহীন পদ্ধতিতে হৃদরোগের অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি।

ইসিপি থেরাপিঃ- কাটা-ছেঁড়া বিহীন পদ্ধতিতে হৃদরোগের অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি। যার মাধ্যমে হৃদরোগীগণ সুস্থ্য হওয়াসহ প্রভূত আরোগ্য লাভ করে থাকেন। কোনরূপ ব্যথা-বেদনা বা কাটা-ছেঁড়া অথবা কোন রকম সুঁই ফোঁড়ানো ছাড়াই এবং হাসপাতালে ভর্তি বিহীন অবস্থায় এ থেরাপি নেওয়া সম্ভব। থেরাপি চলার সময় রোগী বিছানায় শুয়ে অন্যদের সাথে গল্প গুজব করতে পারবে, পেপার বা বই পুস্তক পড়তে পারবে, টিভি বা ভিডিও দেখতে পারবে এমন কি হালকা কিছু খেতে চাইলে তাও পারবে, চাইলে গান শুনতে পারবে। বুঝতেই পারছেন এত আতঙ্কিত হওয়া বা ভয় পাওয়ার মত কিছুই নেই। রক্তচাপ মাপার জন্য এক ধরনের কাফ (বন্ধনী) ব্যবহার করা হয় এবং চাপ নির্ণয়ের সময় তাতে পাম্প করে বাতাস …