ইসিপি কি এবং কেন?
হার্ট ব্লক (Heart Block) এর অত্যাধুনিক পদ্ধতির চিকিৎসা ইসিপি (এক্সটার্ণাল কাউন্টার পালসেশন) থেরাপি, পদ্ধতিটি সম্পূর্ণ কাটা-ছেঁড়া বিহীন। হার্ট ব্লক রোগীদের ক্ষেত্রে এই চিকিৎসা অত্যন্ত কার্যকরী ও নিরাপদ, শরীরের বাইরে থেকে এয়ার পাম্পের সাহায্যে হার্টের সাথে তাল মিলিয়ে রক্ত পাম্প করে থাকে। রোগীর হার্ট নিজে যতুটুকু রক্ত পাম্প করতে সক্ষম এই থেরাপির মাধ্যমে তা ২০০% থেকে ৩০০% রক্ত পাম্প করে রক্ত প্রবাহকে দ্বিগুন থেকে তিনগুন বৃদ্ধি করে। শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গসমূহের রক্ত প্রবাহ বৃদ্ধি পাওয়ার ফলে রক্তনালী প্রসারিত হয়, ছোট ছোট ব্লক দূরীভূত হয়। হার্টের রক্তনালী ব্লক হওয়ার কারণে ব্লক থেকে দূরবর্তী অংশে রক্ত সরবরাহ বিঘ্নিত হয়ে থাকে। এই থেরাপিতে রক্ত প্রবাহ বৃদ্ধির ফলে ব্লকের চর্তুদিকে চুপসানো রক্তনালী প্রসারিত হয়ে যায় এবং এসব রক্তনালীর আয়তন বর্ধিত হয়ে ব্লকের বাইপাস রক্তনালী হিসাবে কাজ করে, ফলশ্রুতিতে ব্লককে বাইপাস করে রক্তপ্রবাহ দূরবর্তী অংশে পৌঁছে দিতে সক্ষম হয়। এভাবেই বাইপাস রক্তনালীর মাধ্যমে রক্তনালী ব্লক অকার্যকর হয়ে পড়ে, মানে ব্লকের ভাটিতে রক্ত সরবরাহ নিশ্চিত হয়।
কোনরূপ ব্যথা-বেদনা, কাটা-ছেঁড়া, কোন রকম সুঁই ফোঁড়ানো ছাড়াই এবং হাসপাতালে ভর্তি বিহীন অবস্থায় এ থেরাপি নেওয়া সম্ভব। রক্তচাপ মাপার জন্য এক ধরনের কাফ (বন্ধনী) ব্যবহার করা হয় এবং চাপ নির্ণয়ের সময় তাতে পাম্প করে বাতাস ঢোকানো হয় যা আমরা সবাই জানি, ঠিক একই ধরনের তবে বড় সাইজের বেশ কিছু কাফ পা, উরু ও নিতম্বে পরিয়ে তাতে হৃদযন্ত্রের সংকোচন ও প্রসারণের সাথে তাল মিলিয়ে কাফগুলোতে বাতাসের চাপ সৃষ্টি ও চাপ অপসারণ করে পাম্প সৃষ্টি করা হয়। যার ফলে রক্তনালীতে চাপের তারতম্যের কারণে শরীরের রক্ত প্রবাহে চাপ ও গতির পরিমান ২০০% থেকে ৩০০% বৃদ্ধি পায়। যা কিনা সারা শরীরে প্রয়োজনীয় অক্সিজেন ও পুষ্টি, রক্তের মাধ্যমে পৌছেঁ দিয়ে হার্টের কাজকে বহুলাংশে সহায়তা করে। যার ফলে হার্টের কাজের চাপ কমে যাওয়ায় হার্ট আংশিকভাবে বিশ্রাম গ্রহণ করতে পারে। হার্টের কাজের চাপ (Work Load) কমার ফলে হার্ট পুনঃগঠনের সুযোগ সৃষ্টি হয়। সারাদেহে রক্ত পরিসঞ্চালনের মাধ্যমে অনেক শারীরিক অক্ষমতা দূর করার ফলে প্রচন্ড দূর্বল এবং বয়স্ক রোগীগণ কর্মচঞ্চলতা ফিরে পায় এবং অনায়াসে প্রয়োজনীয় শারীরিক কর্মসম্পাদনের মাধ্যমে নিজের শরীরের যত্ন নেওয়া এবং অত্যাবশ্যকীয় কর্মসম্পাদন করতে পারে। সর্বোপরি বলা যায় যে, ইসিপি থেরাপি প্রচন্ড দূর্বল এবং বয়স্ক রোগীদের শারীরিক যোগ্যতা বৃদ্ধি করে স্বাভাবিক কর্মক্ষমতা আনয়নেও সাহায্য করে থাকে।
ইসিপি থেরাপি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি করে তা হলো, রক্তচাপ ও রক্ত প্রবাহ বৃদ্ধি করে, হৃৎপিন্ডের মাংশপেশীতে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। ফলে ছোট ছোট অকেজো রক্তনালী খুলে গিয়ে হার্টের রক্ত সরবরাহ বৃদ্ধি করে বুকের ব্যথা প্রশমন করে। বিশেষ করে যখন পরিপূর্ণ মেডিকেল চিকিৎসার মাধ্যমে বুকের ব্যথা নিরাময় সম্ভব না হয় তখন ইসিপি থেরাপির ফলে হার্ট ব্লকের চারদিকে বন্ধ রক্তনালী খোলা এবং ব্লকের চারদিকে নতুন নতুন রক্তনালী সৃষ্টির মাধ্যমে প্রাকৃতিক বাইপাস সংগঠিত করে থাকে। যার ফলে বাইপাস রক্তনালীর মাধ্যমে হার্ট ব্লককে বাইপাস করে হৃৎপিন্ডে রক্ত প্রবাহ স্বাভাবিক করতে সাহায্য করে।
হার্টের রক্ত প্রবাহ বৃদ্ধির ফলে হার্ট তার স্বাভাবিক কর্মক্ষমতা ফিরে পায়। আরও অধিক রক্ত পাম্প করে শরীরে রক্ত প্রবাহ বৃদ্ধির ফলে শরীরের বিভিন্ন ভাইটাল অরগান যেমন- কিডনি, ব্রেইন, লিভার ইত্যাদি অঙ্গের দূর্বলতা নিরসন করে এবং রক্ত সরবরাহ বৃদ্ধি করে স্বাভাবিক কার্যক্রমে সহায়তা করে।
এ থেরাপিতে রক্ত প্রবাহ বৃদ্ধি পাওয়ার ফলে ব্লকের চতুর্দিকে নতুন নতুন রক্তনালী সৃষ্টি হয়। সে জন্যই এই থেরাপি পদ্ধতিকে “ন্যাচারাল বাইপাস থেরাপি” বলা হয়ে থাকে। পদ্ধতিটি আমেরিকায় আবিষ্কৃত US FDA (যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন), ACC (আমেরিকান কলেজ অব কার্ডিওলজি), AHA (আমেরিকান হার্ট আসোসিয়েশন), ESC (ইউরোপিয়ান সোসাইটি অব কার্ডিওলজি) এবং বিশ্বের বড় বড় কর্তৃপক্ষ দ্বারা স্বীকৃত, ২০০১ সাল থেকে শুরু হয়ে বর্তমানে সারা বিশ্বে প্রচলিত অত্যন্ত কার্যকরী চিকিৎসা পদ্ধতি হিসাবে বিবেচিত।
হার্ট ব্লক, হার্ট ফেইলুর, ষ্ট্রোকের রোগীদের জন্য অত্যন্ত কার্যকরী চিকিৎসা পদ্ধতি। বয়স্ক অতি দূর্বল হৃদরোগীদের ক্ষেত্রেও এই চিকিৎসা রোগীকে সার্বিকভাবে সুস্থ্য করতে সাহায্য করে।
সিনিয়র কনসালটেন্ট(প্রাঃ), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
শমশের হার্ট কেয়ার
মুন ডায়াগনষ্টিক সেন্টার, বাবর রোড, শ্যামলী
ফোন- ০১৯৭১-৫৬৫৭৬১
SEO Tag-Alternative Heart treatment, ECP therapy, Heart, Heart disease, Therapy For Heart, কাটা-ছেঁড়া বিহীন হৃদরোগ চিকিৎসা, ন্যাচারাল বাইপাস ই.সি.পি থেরাপি, মেডিসিন ও খাদ্যভাস চিকিৎসা, মেডিসিন ও খাদ্যভাস মাধ্যমে হৃদরোগ চিকিৎসা, রিং বাইপাস ছাড়া হৃদরোগ চিকিৎসা, হার্ট, হার্টের থেরাপি, হৃদরোগের থেরাপি, হৃদরোগের বিকল্প চিকিৎসা